হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নরসিংদী জেলা পরিষদের সদস্য, নরসিংদী জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এম শহিদুল্লাহ্ পাঁচ দিনের সংযুক্ত আরব আমিরাত (দুবাই) সফর শেষে এমিরাট ফ্লাইট নং-ইকে-৫৮২ যোগে ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

দুবাই অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের সাথে তিনি সাজারা ১০ নম্বরে সৌজন্য সাক্ষাত করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি তাঁর বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাংখীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও দুবাইয়ের উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানসমূহ যেমন, মেরিনা, দুবাই মল, দেরা স্বর্নমহল, ফুজিরা, ডলফিন হোটেল ও আটলান্টা সিটি, ব্রুজ খলিফা ফুরকরিয়া, ফ্রামজমুরা এসব দর্শনীয় স্থান ঘুরে দেখেন। উল্লেখ্য, তিনি ২০ আগস্ট যুক্তরাষ্ট্রে সফরে আসেন। নিউইয়র্ক, মায়ামী, নিউজার্সি, কানেক্টিকাট, ফিলাডেলফিয়া, নায়াগ্রা ফলস, বাফেলো এবং কানাডা সফর করেন। ১৬ দিন অবস্থান এর পর মায়ামী থেকে দুবাই যান।