হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার ভারতের বুদ্ধগয়ায় আহত এবং চিকিৎসাধীন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধ প্রিয় মহাথেরকে চিকিৎসা খরচের জন্য ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিস্টস (WFBB) এর পক্ষ থেকে সংগঠনের ভারত প্রতিনিধি সুমন বড়ুয়া এক লক্ষ ভারতীয় রুপি’র একটি চেক হস্থান্তর করেন।
কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধ প্রিয় মহাথের নব প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিস্টস এর কমিটি সদস্যদের মানবিকতা এবং মহৎ দানকর্মের জন্য আশীর্বাদ এবং ধন্যবাদ প্রদান করে বলেন, এই সংগঠন ধর্মীয় এবং মানব কল্যাণে যে যুগান্তকারী অবদান রাখবে তা নিঃসন্দেহে অনুমান করা যায়। তিনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের একত্রিত হয়ে প্রথমবারের মত এই ধরনের সংগঠন গড়ে তোলার জন্য সকলের প্রশংসা করেন এবং এই সংগঠনের সম্মৃদ্ধি ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
উল্লেখ্য সংগঠনের আহবায়ক কমিটির সদস্যরা ভান্তের চিকিৎসা খরচ হিসাবে ব্যক্তিগত তহবিল থেকে সমন্বিতভাবে এই অনুদান প্রদান করেন। সংগঠনের আহবায়ক ড. বসু মিত্র বড়ুয়া এবং সদস্য সচিব সুহাস বড়ুয়া অনুদান দাতাদের এই ধরনের একটি মানবিক কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।