নিরব আহমেদ রোমন, এথেন্স, গ্রিস থেকে: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশে অত্যাধুনিক ই-পাসপোর্ট চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় বিদেশে প্রথম বাংলাদেশের মিশন হিসেবে জার্মানির বার্লিন এবং আদি সভ্যতার দেশ গ্রিসের এথেন্সেও চালু হয়েছে ই-পাসপোর্ট পরিষেবা।
১৩ সেপ্টেম্বর ২০২১ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এথেন্সে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন। ইতোমধ্যে দূতাবাসে যন্ত্রপাতি স্থাপনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর ফলে একযোগে গ্রীস, মালটা ও আলবেনিয়া বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকরা ই- পাসপোট এর জন্য আবেদন করতে পারবে।