আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: আসছে নতুন চলচ্চিত্র ‘কথা দিলাম’। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জামশেদ শামীম ও কেয়া। ছবিটির শুটিং এরইমধ্য শেষ হয়েছে।
বিডি ২৯ মাল্টিমিডিয়ার ব্যানারে কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দীন আকাশের কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। জামশেদ শামীম ও কেয়া ছাড়াও এতে অভিনয়ে করবেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, কাজল, শেখ স্বপ্না, পরাগ বিশ্বাস সহ আরও অনেকে। এই ছবির সবগুলো গান লিখেছেন কাতার প্রবাসী জসীম উদ্দীন আকাশ।
অভিনেতা জামশেদ শামীম বলেন, ‘গ্রাম বাংলার পেক্ষাপটে সম্পূর্ণ মৌলিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘কথা দিলাম’ ছবিটি। এখানে আমার চরিত্রটা একজন গ্রামের যুবকের। যার সঙ্গে নায়িকার প্রেম হয়। এই প্রেম নিয়ে টানাপোড়েনসহ খুব সুন্দর একটি গল্প উঠে আসবে। এটি ব্যতিক্রমী একটি ছবি হতে যাচ্ছে। যা হবে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি। আশাকরি সবারই ভালো লাগবে।

বিডি ২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার ও চলচ্চিত্রটির কাহিনিকার কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দিন আকাশ জানান, প্রবাসের কর্মব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কাজ করি, এতদিন গান, নাটক লেখা নিয়ে ছিলাম, লিখতে ছোটবেলা থেকে ভালো লাগে, চেষ্টা করে যাচ্ছিলাম প্রবাসে থেকেও দেশের সংগীতকে কিভাবে এগিয়ে নেয়া যায় পাশাপাশি নাটক নিয়ে কাজও করছিলাম, এবার চিন্তা করলাম বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কিছু করবো, সেই চিন্তা থেকে চলচ্চিত্রের কাজে হাত দিলাম। সুন্দর ভাবে সবকিছু শেষ হয়েছে, এখন শুধু মুক্তির অপেক্ষায়।
তিনি জানান, তরুণ প্রজন্মের মধ্যে প্রতিভাবান অভিনয় শিল্পী জামশেদ, কেয়া, তাদের সঙ্গে কাজ করবেন বাংলাদেশ চলচ্চিত্রের একঝাঁক নবীন প্রবীণ অভিনয় শিল্পী। বাংলাদেশের গ্রামীণ পেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘কথা দিলাম’ চলচ্চিত্রটি। এখানে একজন গ্রামের যুবকের। যার সঙ্গে নায়িকার প্রেম হয়। এ রকম কাহিনি নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি, সামাজিক ছবি পরিবারের সবাইকে নিয়ে এক সাথে বসে চলচ্চিত্রটি দেখতে পাড়বেন দর্শক।
প্রবাসী জসীম উদ্দিন আরও জানান, চলচ্চিত্রটির সব গুলো গান তার লেখা, করোনা পরিস্থিতি স্বাভাবিক ও সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে দেশে ও প্রবাসে ছবিটি মুক্তি দেওয়া হবে, একজন প্রবাসী হিসেবে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের জন্য চলচ্চিত্রটি উৎসর্গ করলাম।
উল্লেখ্য, কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দিন আকাশের কথায় বেশকিছু গান প্রকাশিত হয়েছে, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের পাশাপাশি তার গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পীও।
জসীম উদ্দিন আকাশের কথায় উল্লেখযোগ্য গানগুলো হলো- সালমার গাওয়া বানিয়া বন্ধু ২, লাইলার গাওয়া বন্ধ আমায় পত্র দিলা, মুনিয়া মুনের গাওয়া করিলা বেঈমানী, গামছা পলাশের গাওয়া কন্য তোমার বয়স, এস কে সানুর গাওয়া ভালোবাসি তোমায়, আকাশ মাহমুদের গাওয়া মানুষ চিনতে চাই, বাউল শফি মন্ডলের গাওয়া পীর বলো আর মুর্শিদ বলো, আর কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আকাশ সেনের গাওয়া প্রবাস জীবন। পাশাপাশি তিনি বেশকিছু নাটকের প্রযোজনা করেছেন।