প্রবাস মেলা ডেস্ক: জনশক্তি রপ্তানির নতুন ক্ষেত্র, অভিবাসী বাংলাদেশিদের নিরাপত্তা জোরদারসহ দ্বিপাক্ষিক বিষয়ে আফ্রিকার দুই দেশ- দক্ষিণ আফ্রিকা ও সুদান সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন।
১৮ আগস্ট ২০২১, বুধবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরথেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানসবার্গে পৌঁছানোর কথা রয়েছে মন্ত্রীর।
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পাবে অভিবাসীদের নিরাপত্তা। এছাড়া, দেশটিতে জনশক্তি রপ্তানির নতুন ক্ষেত্র তৈরির সুযোগ খুঁজছে বাংলাদেশ। এই বিষয়টিও উঠে আসতে পারে আলোচনায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আট দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকা মহাদেশের দুটি দেশ সফর করবেন। প্রথমেই যাবেন দক্ষিণ সুদানে। সেখানে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিসর বাড়ানোর বিষয়ে আলোচনার পাশাপাশি জাতিসংঘের বাংলাদেশি শান্তিরক্ষী মিশনে অবস্থানরত বাংলাদেশি বাহিনীর সঙ্গেও আলোচনা করবেন তিনি।
এরপর ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন এ কে আবদুল মোমেন। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে। আগামী ২৫ আগস্ট সফর শেষ করে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
দক্ষিণ সুদান সফরে দু’দেশের সম্পর্কের পরিসর বাড়ানোর বিষয়ে আলোচনার গুরুত্ব পাবে। পাশাপাশি, জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী মিশনে অবস্থানরত বাংলাদেশি বাহিনীর সঙ্গেও আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী ২৬ আগস্ট সফর শেষ করে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফরটি আগে থেকেই আগস্টে হওয়ার কথা ছিল। তবে দেশগুলোর সাক্ষাৎ সূচি না পাওয়ায় সফরটি অক্টোবরে নেওয়ার পরিকল্পনা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সাক্ষাৎ সূচি পাওয়া গেছে। দেশগুলোতে সম্পর্ক উন্নয়নই সফরের প্রধান লক্ষ্য।