আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ২১ আগস্ট ২০২১ সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের মন্তেভেরদে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে মন্তেভেরদে আওয়ামীলীগের উদ্যোগে ‘১৫আগস্ট’ জাতীয় শোক দিবস ও ভয়াল ‘২১ আগস্ট’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান বুলেটের পরিচালনায় শোক ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তারুণ্যের অহংকার জাতির পিতার আদর্শকে লালনকারী ও সমাজসেবক ইতালি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রব মিন্টু।
উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা শাফিজুল হক শাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, আওয়ামীলীগ নেতা রোইছ উদ্দিন রাকিব, ইতালি মহিলা আওয়ামীলীগ নেত্রী নিগার সুলতানা মিতা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, রোম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, এ আর আহমেদ তপু, সাবেক ছাত্রনেতা লিমন হোসাইন, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ছাত্রলীগ ইতালি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলি রেজা রাজু প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির ভাষণে রব মিন্টু বলেন, আমাদের সকলকে জাতির পিতার আদর্শকে সামনে রেখে রাজনৈতিক মাঠে নিজেদেরকে সৌরভ রাখতে হবে, দেশ ও জনগণের উপকার করতে হবে, রাজনীতি মানুষের জন্য, সমাজের জন্য, আমরা রাজনীতি করবো নিজেদের সুবিধার জন্য নয়, রাজনীতি একমাত্র প্লাটফর্ম যেখানে থেকে কারো জন্য কিছু করা যায়। কেবলমাত্র রাজনীতির আদর্শকে শ্রদ্ধা করেই রাজনীতি করতে হবে।