শরীফ মুহাম্মদ মীজানুর রহমান, কুয়েত থেকে: কুয়েতে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
১৫ আগস্ট ২০২১, রবিবার সকালে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাচ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও উল্লেখযোগ্য প্রবাসী উপস্থিতি ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।