শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। তাই ১৫ আগস্ট প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন। ভারত স্বাধীনের ৭৫তম বর্ষ পূর্ণ হলো এবছর।
সেই উপলক্ষ্যে ১৫ আগস্ট ২০২১ রবিবারে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ও বাংলাদেশের সময় সন্ধ্যা ৭টায় এক অভূতপূর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দশরূপক (ভারত) ফেসবুক পেজ – এ। এটি ছিল একটি লাইভ অনুষ্ঠান।
এই অনুষ্ঠান পুরোপুরি ছিল স্বাধীনতা কেন্দ্রিক। অনুষ্ঠানের নাম ছিল, ‘লব স্বদেশের দীক্ষা’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও লেখক শ্রী প্রবীর ঘোষাল, বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী রূপাঞ্জলি আঢ্য, আন্তর্জাতিক সংগীত শিল্পী শ্রীমতী অনুশীলা বসু, অধ্যাপক ড. উজ্বল বন্দোপাধ্যায় এবং সঙ্গীত শিল্পী জীতা লাহিড়ী। পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন শ্রী অরবিন্দ ঘোষ।