শরীফ মিজান, কুয়েত থেকেঃ ২৭ জুলাই ২০২১ তারিখে কুয়েতে নিযুক্ত যুক্তরাজ্যের মান্যবর রাষ্ট্রদূত বেলিন্ডা লুইস বাংলাদেশ দূতাবাস, কুয়েত পরিদর্শন করেন। এসময় যুক্তরাজ্যের মান্যবর রাষ্ট্রদূত কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিজি -এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন।

এক ঘন্টাব্যাপী এই স্বাক্ষাৎকালে বন্ধুপ্রতীম দুই দেশের মান্যবর রাষ্ট্রদূতগণ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। যুক্তরাজ্যের মান্যবর রাষ্ট্রদূত এসময় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। স্বাক্ষাৎ শেষে যুক্তরাজ্যের মান্যবর রাষ্ট্রদূত দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন এবং সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।