খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ১৬ অক্টোবর সৌদিআরব আসছেন পবিত্র ওমরা পালনে। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী পবিত্র ওমরাহ পালনে আসা উপলক্ষে গত ১৩- অক্টোবর শনিবার রাতে মসজিদুল হেরামে দোয়া মাহফিল করছেন মক্কা মহানগর আওয়ামী যুবলীগ।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা মক্কা মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শফিউল আলম মনিরের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তৈয়বের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন। এ দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওমরাহ পালনে আসা বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক চেয়ারম্যান-এলজিআইডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি।
আলোচনা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন মক্কা নগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ, মহিউদ্দিন হেলালী, আজিজুল হক, আবু তাহের,জাবের মিয়া, আইয়ুব আলী, সামশুল ইসলাম ও আহমদ কবির প্রমুখ। এ ছাড়া মক্কা মহানগর আওয়ামী যুবলীগের আওতাধীন সাংগঠনিক শাখার অনেক নেতাকর্মী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জন্য সুস্থতা কামনা করে দেশে বাসীর কল্যাণে মোনাজাত করেন।