রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকেঃ ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মরহুম মহসিন খান লিটন ও সহ সভাপতি মরহুম জসিম উদ্দিন ফারুক এর স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ৷ সংগঠনের সহ সভাপতি সুনাম উদ্দিন খালিক এর সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সিরাজ ও আজিজুর রহমান আজিজ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তসলিম হেলাল ৷

মাহফিলে প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের সভাপতি শাহাজান শাহী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওামীলীগের উপদেষ্টা মো: জহিরুল হক, মোনাই মিয়া, সহ-সভাপতি নুরুল আবেদিন, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স মহানগর আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি আকিল ইব্রাহিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ ফ্রান্স এর সহ-সভাপতি মাহবুবুল হক কয়েস, শহিদ মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের সহ সভাপতি অদির সূত্রধর, ফ্রান্স আওয়ামী লীগ নেতা সফি আহমেদ, বকতিয়ার হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স এর যুগ্মসাধারণ সম্পাদক আলফু মিয়া সহ সকল নেতৃবৃন্দ ৷

এছাড়া উপস্থিত বক্তব্য রাখেন জুয়েল আহমেদ, মতিউর রহমান, পারভেজ আহমেদ, জয়নাল আবেদীন, সিদ্দিকী মানিক, কয়েস মিয়া, ফরমুছ মিয়া, সাইদুর রহমান, সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন, প্যারিস নগর আওয়ামীলীগ, জাতীয় শ্রমিকলীগ ফ্রান্স, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স, বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগ ফ্রান্স, সূর্যালোগ সাহিত্য পরিষদ ফ্রান্স। এ সময় বক্তারা এই তিন নেতার স্মৃতিচারণ করেন এবং তাদের ভাল দিক নির্দেশনা গুলো সবার মাঝে তুলে ধরেন। পাশাপাশি সকলের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশ ও প্রবাসের সকলের প্রতি আহবান জানান। পরে দোয়া করা হয় এবং সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।