তাহমিনা ইয়াসমিন শশী, ভেনিস ইতালি থেকেঃ ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে ২০ জুলাই, ২০২১ ইতালির ভেনিসে অনুষ্ঠিত হলো বাংলা ইতালিয়ান চলচ্চিত্র প্রদর্শনী (Ritratti di comunità সম্প্রদায় প্রতিকৃতি ) বিষয়ক সংবাদ সম্মেলন। MESTRE ( মেসত্রে এম ৯ M9) মিউজিয়ামে যৌথ চলচ্চিত্র প্রদর্শনী বিষয়ক “সংবাদ সম্মেলন” উপস্থিত ছিলেন ভেনিসের সংস্কৃতি বিষয়ক প্রধান পৃষ্ঠপোষক পাওলা মার Paola Mar. প্রথম বারের মত বাংলাদেশি ছায়াছবির প্রদর্শিনী হতে যাচ্ছে ইতালির ভেনিসের মেসত্রে অবস্থিত মিউজিয়াম ডেল 900 হলে। এর মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সৃষ্টি হলো এক যুগান্তকারী পদক্ষেপ। যা বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে ।
জলকন্যা খ্যাত ভেনিসে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সামাজিক সম্পর্কের উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য ছায়াছবির প্রদর্শনী নিয়ে সংবাদ সন্মেলন ভেনিসের সর্বস্তরের মানুষের কাছে বেশ সাড়া জাগিয়েছে। ভেনিসের অঞ্চলিক সম্পর্ক উন্নয়নের সূতিকাগার হিসেবে ২১ জুলাই ২০২১ থেকে এবং ২৮ আগস্ট ২০২১ M9 এর ” Cesare De Michelis” এটি একটি আন্তঃসাংস্কৃতিক চলচ্চিত্র উৎসব। আশ্চর্যজনক হলেও এটি সত্যি ভেনিসের মাটিতে এ উৎসব বাংলা চলচ্চিত্রকে ঘিরেই অনুষ্ঠিত হচ্ছে। ইতোপূর্বে যার নজির দেখা মেলেনি ইতালির ভেনিস শহরে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলোনিয়া ডাম্সট ইউনিভার্সিটিতে ফ্লিম এন্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করা খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী টিপুর পরিচালনায় এবং ভেনিস সিটি কর্তৃক প্রচারিত ফিল্ম কমিশন ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় এবং জলকন্যা ভেনিসে বাংলা ভাষা কে উপস্থাপন করা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিদেশ বিভূঁইয়ে এক টুকরো বাংলা খ্যাত ভেনিস বাংলা স্কুল অ্যাসোসিয়েশন, একতারা ইন্টারন্যাশনাল এবং ম্যাড স্যুটকেসের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে । চলচ্চিত্র প্রদর্শনীর মূল লক্ষ্য হল নতুন প্রজন্মসহ ইতালীয়ানদের মধ্যে বাংলাদেশের সাংস্কৃতিক মতবিনিময় গড়ে তোলা , সংহতকরণ এবং পারস্পরিক জ্ঞানকে প্রসারিত করা।
জলকন্যা ভেনিসে বসবাসরত ৭,০০০ এরও বেশি বাংলাদেশিদের সাথে অন্যান্য প্রায় ২০% অভিবাসী রয়েছে। ফিল্ম ফেস্টিভ্যাল প্রদর্শনীর উদ্দেশ্যকে স্বাগত জানিয়েছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন পাওলা মার। তিনি বলেন, ভেনিসের পৌরসভার অন্তর্ভুক্ত বসবাসকারী সমস্ত বাসিন্দাদের মধ্যে ফিল্ম ফেস্টিভ্যাল এর মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তিকে উৎসাহ যোগাবে বলে। প্রতিশ্রুতিশীল সাংস্কৃতিক ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে অনুধাবিত হয়েছে যে, চলচ্চিত্রে শিল্পের মাধ্যমে সামাজিক আত্মিক পারস্পরিক সম্পর্কের অটুট বন্ধন তৈরী করা সম্ভব, বিশেষত চলচ্চিত্র শিল্প হতে পারে বহুমাত্রিক সাংস্কৃতিক মেইল বন্ধনের কার্যকর হাতিয়ার।
তিনি আরও বলেন, চলচ্চিত্র শিল্পের মাধ্যমে দুটো দেশের আদর্শ, রীতি, সংস্কৃতি, শিক্ষা আর আন্তঃসামাজিক সম্পর্ক তৈরি করা সম্ভব হবে যা ভেনিস প্রশাসন বরাবরই চায় এবং স্বাগত জানাতে সদা প্রস্তুত। অদম্য সাংস্কৃতিক প্রকাশ যা চলচ্চিত্র কে অনন্য করে তোলে। চলচ্চিত্র অন্যান্য সম্প্রদায়ের মানুষের সাথে আত্মিক সংযোগের মননশীল সম্পর্কের বুনিয়াদ হিসেবে সেতু বন্ধনের কাজ করে।
সবশেষে তিনি এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যৌথ উদ্যোগে আয়োজিত বাংলা ইতালিয়ান চলচ্চিত্রের প্রদর্শনী নিয়ে ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলোতে দেখা গেছে টানটান উত্তেজনা। ইতালিয়ান বিভিন্ন জনপ্রিয় জাতীয় সংবাদ মাধ্যম গুলি ( la nuova, corriere della sera, il Gazzettino) বেশ গুরুত্ব দিয়ে প্রচার করছে সংবাদটি।