শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: দিলীপ কুমার মানে এক ইতিহাস। তার বলিউড ক্যারিয়ার প্রায় ছয় দশকের। তার প্রকৃত নাম ছিল মহম্মদ ইউসুফ খান। তাঁর অভিনয় দক্ষতা ছিল অসাধারণ। যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।
তার একটা বিশেষ গুণ ছিল। তিনি যে কোন চরিত্র খুব সহজেই সিনেমাতে ফুটিয়ে তুলতে পারতেন। তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমার নাম হল জোয়ার ভাটা। কিন্তু এই সিনেমাটি তেমন চললো না। তার পায়ের তলার মাটি শক্ত করে দিল জুগনু। তারপর একের পর এক হিট সিনেমা তিনি উপহার দিয়েছিলেন। তারমধ্যে মোঘল-ই-আজম, ক্রান্তি, বিধাতা, শক্তি, সওদাগর, মশাল প্রভৃতি উল্লেখযোগ্য। তার তুলনা তিনি নিজেই।
সম্প্রতি, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন ৯৮ বছর বয়সে। দিলীপ কুমারের মৃত্যুতে এক যুগের অবসান ঘটে গেল, ভারতীয় চলচ্চিত্রে।