নিতীশ ভৌমিক:
এক যে ছিল গাঁয়ের ছেলে
নামটি ছিল খোকা
সবাই তারে বাসতো ভালো
একটু ছিল বোকা।
বাবা-মায়ের আদরমাখা
রাখতো কোলে তুলি
সবার কোলে কাটতো সময়
শিখতো নানান বুলি।
দেখতে দেখতে বড় হলো
দিলো পাঠশালাতে
সহপাঠীরা সব বন্ধু হলো
শিক্ষাগুরুর ছায়াতে।
দিন যায় এমনি করেই
শিক্ষা হলো সমাপন
কত জ্ঞানী-গুণীর পরশ পেয়ে
ধন্য হলো জীবন।
হাসি-খুশির জীবন কাটায়
ছোট বড়োর মাঝে
কাজের ডাকে সময় কাটে
সকাল দুপুর সাঝে।
হঠাৎ একদিন, দুপুরবেলা
বিনা মেঘে বজ্রপাত!
সুঠাম সবল শরীর তার
ধূলায় লুটালো হঠাৎ।
নিথর দেহ অচল শরীর
হাসে না আজ আর
কাজের ডাকে দেয় না সারা
সোনা খোকার মুখ ভার।
সেই সুন্দর দিন সুন্দর বেলা
আজো খোঁজে খোকা
নিসর্গ তারে দেয় না ছোঁয়া
সব ভালো দেয় ধোঁকা।
ঘরের আলো মশকারা করে
সূর্যের আলো ঢাকা
সোনার আলোয় আলোর জীবন
শুধুই আজ ফাঁকা।
খোকা আজ কেবলি দিগন্তে চায়
সোনা রোদ্দুর অন্তরায়
সোনালি সেই দিনগুলি তার
আবার ফিরে পেতে চায়।