প্রবাস মেলা ডেস্ক: দিন কয়েক আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন নাসিরউদ্দিন শাহ। এবার ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হলো বলিউডের বর্ষীয়ান এই অভিনেতাকে। গত দুই দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৮ জুন ২০২১ হাসপাতালে ভর্তি করা হয়েছে নাসিরউদ্দিন শাহকে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। নিউমোনিয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার ফুসফুসে প্যাঁচ পাওয়া গেছে এবং এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা জরুরি ছিল। তার বর্তমান অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। হাসপাতালে তার পাশে রয়েছেন নাসিরউদ্দিন শাহের স্ত্রী ও দুই সন্তান।
এর আগে, গত বছর অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানের মৃত্যুর পর নাসিরউদ্দিন শাহের অসুস্থতার গুঞ্জন শোনা যায়। পরবর্তী সময়ে বর্ষীয়ান এই অভিনেতার ছেলে অভিনেতা ভিভান পিটিআই’কে জানান, ‘তিনি সম্পূর্ণ ঠিক আছেন। ওগুলো সবই গুজব।’