বিপ্লব গোস্বামী:
ঝরিছে অবিশ্রান্ত ধারা
নদীতে জোয়ার,
বাড়িছে তরঙ্গ দোলা
ভাঙ্গিছে দু’ধার।
ফুটিল কদম, কেয়া
শাপলা, শতদল;
সবুজে ভরিছে ধরা
তৃণ,ফুল-ফল।
বাড়িছে নদীর ঢেউ
কলকল ধ্বনি,
যৌবনে ঢলিছে মধু
সাজিছে অবনী।
গগন জুড়িয়া মেঘ
অশ্রান্ত গর্জন,
ভয়েতে গৃহেতে নাবিক
জাহাজ বর্জন।