প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ-ভারত মানবাধিকার মৈত্রী সংস্থার উদ্যোগে মানবাধিকার মৈত্রী-২০২১ সম্মাননা পেলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান, সফল শিক্ষানুরাগী ও সমাজ সেবক এবং শিক্ষার ফেরিওয়ালা জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।
উল্লেখ্য, মোশাররফ হোসেন খান চৌধুরী মনে প্রাণে একজন শিক্ষানুরাগী এবং সমাজহিতৈষী ব্যক্তিত্ব। পেশাগত কারণে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও তিনি তার অর্জিত টাকা খরচ করে তার জন্মস্থান ব্রাহ্মণপাড়ায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এগুলোর মধ্যে রয়েছে, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদালয় কলেজ, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজ, আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, মুমু রোহান কিন্ডার গার্টেন, আশেকা জোবেদা ফোরকানীয়া মাদ্রাসা, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল, ধান্যদৌল কলেজ পাড়া জামে মসজিদ ও মোশাররফ হোসেন খান চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা।