হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ‘গণমানুষের পাশে ৭২ বছর আওয়ামীলীগই বাংলাদেশ’। এই স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে নিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে খোলা মাঠে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পালিত হলো বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬ দফা দিবস।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মাধ্যমে পরিচালিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রন্জন কর ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী এবং যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আকতার।

এরপর ২৩ জুনের স্মারক ২৩টি লাল-সবুজ বেলুন উড়িয়ে এবং জলি করের উদ্বোধনী সংগীত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মূল কর্মসূচী শুরু করা হয়। সভায় ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র ১১ দফা, ৬৬’র ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৭৫ এর ১৫ই আগস্ট ও ৩রা নভেম্বর জেলহত্যা, ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে গণআন্দোলন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামাতের নৃশংস হত্যাযজ্ঞ-ধর্ষণ, শামস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার, মন্জুরুল ইমাম, মমতাজ উদ্দিন, মহুরী প্রমুখ হত্যাসহ ২০১৩ সালের অগ্নিসন্ত্রাসে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন কর্তৃক শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ বছরের সংগ্রাম, ত্যাগ, সফলতা ও বিশাল অর্জনের উপর একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। প্রদর্শন করেন মন্জুর চৌধুরী।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি ড. প্রদীপ রন্জন কর। তিনি আওয়ামীলীগের জন্মবৃত্তান্ত তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রকৃত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশে ও প্রবাসে সদা-সতর্ক থেকে যেকোন চক্রান্ত রুখে দিতে বলেন। হাইব্রিডে ছেয়ে গেছে দল। তারা নিজেদের স্বার্থে দলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে দলকে প্রশ্নবিদ্ধ করে তুলতে দ্বিধা করছে না।
পরে শুভেচ্ছা বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সাথে চলতে থাকে। প্রথিতযশা রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনবাংলা বেতারের কণ্ঠযোদ্ধা, কবি ও আবৃত্তিকার অংশগ্রহণ করেন এ পর্বে। বিশিষ্ট অতিথিবৃন্দ বক্তব্য রাখেন এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২১ এ পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্র নাথ রায়, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, বেলাল বেগ, বীর মুক্তিযোদ্ধা ও বাউল শিল্পী তাজুল ইমাম, মানিকগঞ্জ সদর উপজেল পরিষদ প্যানেল চেয়ারম্যান কবি সালেহা ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা হাজ্বী সফিকুল আলম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সাবেক সভাপতি মুজিব উর রহমান, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন এর সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মকবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, নূর ই আজম বাবু, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি: ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, হেলাল মজিদ, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান চৌধুরী ও সৈয়দ সিদ্দিকুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, সদস্য শরিফ কামরল আলম হীরা, সদস্য আসাফ মাসূক, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল, সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সদস্য কায়কোবাদ খাঁন, সহ-সভাপতি টি মোল্লা, আখতার হোসেন, টি আবদুস সালাম ও মিসেস টি, আবদুস সালাম, সাদেকুল বদরুজ্জামান পান্না, শাহিন আরা ফেরদৌসী, নাদের আলী মাস্টার, দেলোয়ার মোল্যা, আতাউর রহমান তালুকদার, মিসেস সারমিন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সরকার, এ্যাড. নিজাম উদ্দিন, মো: এফ করিম, আব্দুল আওয়াল, আব্দুস সালাম, নজরুল ইসলাম, কামরুজ্জামান সিকদার, তুহিন সেলিনা আক্তার, শ্রমিকলীগ নেতা মঞ্জুর চৌধুরী, প্রকৌশলী হাসান, খসরুল আলম, যুবলীগ নেতা খন্দঃ জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: মোস্তফা, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মিয়া এবং কবিতা আবৃতি করেন গোপন সাহা পূমুখ ।
সবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম জন্মদিনের কেক কেটে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।