রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রান্স বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্স বিএনপি’র সভাপতি সৈয়দ সাইফুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ তাহের এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আহবায়ক, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি ও সদস্য জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।

প্রধান বক্তা হিসেবে ছিলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি সদস্য জনাব নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি’র সম্মানিত ভাইসচেয়ারম্যান, জনাব শামসুজ্জামান দুদু, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব, জনাব আব্দুস সালাম, উপদেষ্টা বিএনপির চেয়ারপার্সন, বিএনপি’র প্রচার সম্পাদক, জনাব শহিদ উদ্দিন চৌধুরী এনি, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আহবায়ক ইউরোপ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি জনাব মাহিদুর রহমান, বিএনপি’র সহ আন্তর্জাতিক সম্পাদক, জনাব আনোয়ার হোসেন খোকন, বিএনপি’র সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক, জনাবা নিলুফার চৌধুরী মনি, সভাপতি যুক্তরাজ্য বিএনপি ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, জনাম এম এ মালেক সহ বহির্বিশ্বে বিএনপির সকল সাংগঠনিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধান উপদেষ্টা ও সকল নেতৃবৃন্ধ।
ভার্চুয়াল সভার সার্বিক পরিচালনায় ছিলেন, অস্ট্রিয়া বিএনপি’র মাসুদুর রহমান।