কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন, যুক্তরাজ্য:
হ্যারি মেগান পালিয়ে গেল
আয়েশি জীবন ছেড়ে,
রাজ পরিবার রাগ করে
খেতাব নিল কেড়ে।
প্রেমের মাঝে ডুব দিয়ে
হ্যারি গড়ে সংসার,
বর্ণবাদের হিংস্র থাবায়
সব হলো চারখার।
যুবরাজ বাবা করেনি বিচার
কষ্ট পেল মনে,
সোনার তখত ছেড়ে যায়
প্রিয় স্ত্রীর সনে।
রাজকীয় সুখ ত্যাগ করে
ছাড়েনি ভালবাসা,
দূর দেশে বাঁধে নীড়
মনে নিয়ে আশা।
কালো নয়, ফুটফুটে ছেলে
জন্ম নিলো ঘরে,
অনাগত আরেক সন্তানের
বড়ই আশা করে।
হঠাৎ করে মার্কিন মিডিয়ায়
বোমা ফাটায় মেগান,
রাজ পরিবারে ছড়ায় ঘৃণা
করে কত অপমান।
বর্ণবাদ বাসা বেঁধেছে আজ
নীচ থেকে উপরে,
সাদা কালো ব্যবধান মুছে যাক
স্নেহ প্রীতির ডোরে।
অর্থের পাহাড়ে নেই কোন সুখ
মনের শান্তি আসল,
ভালবাসার জয় হোক সর্বত্র
ভাললাগার হও পাগল ।
বর্ন বৈষম্যহীন নতুন সমাজ
গড়ে তোল বৃটেনে,
শপথ কর সবাই মিলে
সুন্দর পরিবেশ গঠনে ।