আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ৭১ এর বীর মুক্তিযোদ্ধা ইতালি প্রবাসী, বরিশালের গৌরনদীর কৃতি সন্তান মরহুম মজিবর মৃধার ১৫ তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রোমের প্রেনেসতিনা মক্কি মসজিদে এই দোয়া মিলাদের আয়োজন করা হয়। মরহুম মজিবর মৃধার একমাত্র পুত্র সন্তান রোম মাহনগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল বিভাগ যুব সমিতির প্রচার সম্পাদক হাজী সুইট তার শ্রদ্ধেয় পিতার জন্য দোয়া কামনা করেন।
মরহুমের দোয়া, মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, জেলা সমিতির সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার, বৃহত্তর ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ন কবির, বরিশাল বিভাগ সমিতির মজিবুর শিকদার, ফিরোজ খান, বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বাবু ঢালী, সদস্য ফারুক ফরাজী, সাইফুল, চ্যানেল এস দর্শক ফোরামের সাধারণ সম্পাদক নাদিম মাহামুদ, যুবনেতা সাইদুর, রুহুল আমিন, ইলিয়াস মল্লিক সহ আরো অনেকে। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মুফতি ওয়ালি উল্লাহ।