বিশ্বনাথ, সিলেট প্রতিনিধি: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শামছুল ইসলামের বড় ভাই, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী, ওল্ডহ্যামের বিশিষ্ট ব্যবসায়ী, অলংকারী নিবাসী মোঃ সিরাজুল ইসলামের ইনতেকালে গভীর শোক প্রকাশ করেছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারণ সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান প্রমূখ।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিরাজুল ইসলামের ইনতেকালে মুক্তিযোদ্ধার প্রজন্ম’র শোক