রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আকবর শাহ থানাধীন ফয়েজ লেক এলাকায় ১৯ মার্চ ২০২১, শুক্রবার অসহায় দরিদ্র মা-বাবার আদরের মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু মেয়ের পরিবারের আর্থিক অবস্থা এতই দূর্বল যে বিয়ের যাবতীয় খরচ বহন করা বরাবরই দুঃসাধ্য তবে পিতৃহীন বাবার মেয়ের জীবনের শখ ও ইচ্ছে ছিল ধনী পরিবারের বিয়ের মত বিয়ে হোক। এইরকম একটি অবস্থায় পাশে দাঁড়ালো অধিকার বঞ্চিত শিশু একাডেমী। অধিকার বঞ্চিত শিশু একাডেমী নিজে ওই মেয়ের দায়িত্ব নিয়ে সব কিছু পরিপুর্ণতার মধ্য দিয়ে বিয়েটি সম্পন্ন করে।

শুক্রবার রাত ৯টায় বরযাত্রা আগমণের মধ্য দিয়ে শুরু হয় শাহী বিয়ের প্রীতিভোজ। কোরমা, পোলাও, মুরগী, খাশি, মিনারেল পানি, ডিম, জদ্দা ভাত, ড্রিংকস সবই ছিল এই বিয়েতে। ধনী একটি বিয়ের প্রায় সব কিছুই ছিল এই সুবিধাবঞ্চিত মেয়ের বিয়েতে। কনের ইচ্ছে অনুযায়ী কোনো কিছুর কমতি রাখেনি সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা অধিকার বঞ্চিত শিশু একাডেমী।
কনের মা হাসি মুখে জানান, আমি গরিব মানুষ, এখন বয়স হয়েছে। যে কোনো সময় মারা যেতে পারি। আমার অসহায় মেয়েটার বিয়ে দিতে আমার খুবই কষ্ট হচ্ছিলো। অধিকার বঞ্চিত শিশু একাডেমী অভিভাবক হয়ে, আমার মেয়ের ভাই-বোন হয়ে সকল দায়িত্ব নিয়েছেন। আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি, এরা সবাই আমার ছেলে-মেয়ে, অসহায় মানুষের দুঃখ বুঝার মানুষ এখনো এই সমাজে রয়েছে। আমি এই সংগঠনের জন্য দোয়া ও উত্তোরত্তর সাফল্য কামনা করছি।

বর জানান, আসলেই আমাদের পাশে আমাদের এতগুলি ভাই-বোন এক সাথে পাবো জীবনে ভাবিনি। এক মায়ের গর্ভে জন্মিলে শধু ভাই-বোন হয় না তা আবারো প্রমাণ করেছে অধিকার বঞ্চিত শিশু একাডেমী নামক এই সংগঠনটি।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আজ তবে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় মেয়েটির পাশে দাঁড়িয়েছি। এই সামাজিক দায়বদ্ধ সমাজের সবার। এভাবে সবাই সবার পাশে থাকলে এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে সমাজ। আমাদের ক্ষুদ্র চেষ্টার কারণে আজ মেয়েটির বিয়ে হয়েছে। এ জন্য আমাদের নিজের কাছে ভালো লাগছে। বিয়ের স্বাক্ষী আমরা অধিকার বঞ্চিত শিশু একাডেমী দায়িত্ব পালন করেছি। তাদের যে কোনো রকমের সমস্যা আমরা দেখার চেষ্টা করবো। এইসব কিছু করতে আমাদের অনেক রকম প্রতিকূলতা পার করতে হয়। সেইজন্য আমাদের পাশে যদি সরকার, প্রশাসন ও সমাজের ভিত্তশীল মানুষের সহযোগিতার হাতটি বাড়িয়ে দিলে আমাদের সামাজিক কাজগুলি করতে আরো উৎসাহিত হতাম। পাশাপাশি সার্বিক-সহযোগিতা, মেধা ও শ্রম দিয়ে পুরা বিয়েটি সম্পুর্ন হওয়ার পিছনে আরো দুটি সামাজিক সংগঠন অবদান রেখেছে তা হল স্পৃহা ও ইউথ ফর বাংলাদেশ।

উল্লেখ্যঃ অধিকার বঞ্চিত শিশু একাডেমী একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় আমরা সমাজ উন্নয়নমুলক কাজ করছে বহুবছর ধরে যেমন ছিন্নমূল,বস্তিবাসী, টোকাই,বিভিন্ন সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়ালেখা, স্বাস্থ্যসেবা,তাদের শীত বস্ত্র বিতড়ণ, ঈদের জামা-কাপড় বিতড়ণ থেকে শুরু করে কোনো গরীব মা-বাবার মেয়ে দেয়া সব করে থাকি।দেশের আরো বিভিন্ন জেলা-উপজেলায় তাদের শাখা রয়েছে।এখানে সেচ্ছায় বিনা-পারিশ্রমীকে কাজ করেন শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রী।