রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় একটি হলরুমে কোভিড-১৯ এর মহামারির জাটনে ছোট পরিসরে যুবলীগ নেতা খলিলুর রহমান সাগরের নেতৃত্বে পর্তুগাল বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী পালন করে।
এতে উপস্থিত ছিলেন, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, পর্তুগাল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহম্মেদ লিটন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক মানব সম্পদ বিষয়ক উপ সম্পাদক শাহ আবুল বাসার শুভ, পর্তুগাল যুবলীগের জহিরুল ইসলাম, ফজলুল হক খান, উমর ফারুক, রানা হাওলাদার, আদনান আওয়াল সাকি, সোহাগ সারোয়ার, অনিল আবিদ, মোহাম্মদ সানী, মহসিন আলী, রিয়াজ আহম্মেদ, সায়েম আহম্মেদ সহ অনেকে।
যুবলীগ নেতা খনিলুর রহমান সাগর (সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর) আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন বলেন, সারা পৃথীবির শোষিত-নিপিড়িতো মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে হাজারো বছর। বঙ্গবন্ধু পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার কবি।
পর্তুগাল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহম্মেদ লিটন বলেন, আমরা বঙ্গবন্ধুর কাছে চির কৃতজ্ঞ যে, তিনি আমাদের জন্য জীবনের সোনালী সময় বিসর্জন দিয়েছেন।