রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান সোহাগ এবং সাধারণ সম্পাদক শাহীন দর্জি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ১৩ ডিসেম্বর, ২০২০ রবিবার বাংলাদেশের জেলা ইউনিটের সমমান মর্যাদায় বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার দুই সদস্য বিশিষ্ট এই কমিটিকে অনুমোদন দেয়া হয়। সভাপতি জাহিদ হাসান সোহাগ ভোলা জেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাএলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক শাহীন দর্জি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সক্রিয় নেতা। নতুন দায়িত্ব পেয়ে শাহীন দর্জি বলেন, অভিবাসন বান্ধব হওয়ায় পর্তুগালে আসা এবং বসবাস করা বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করাই হবে আমাদের মূল লক্ষ্য।
পর্তুগাল ছাএলীগের নতুন কমিটি অনুমোদন, সোহাগ সভাপতি শাহীন সম্পাদক