রাশেদ কাদের, জর্ডান থেকে: কুমিল্লা জেলার মুরাদনগর থানার ১৭নং জাহাপুর ইউনিয়নের আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে দলীয়ভাবে মনোনয়ন প্রত্যাশি এবিএম সিদ্দিকুর রহমান স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মী এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে ইউনিয়নের শুশুন্ডা বাজার, বাখরাবাদ বাজার, জাহাপুর বাজার, সাতমোরা, দরিকান্দি, কেয়ট গ্রাম এবং পায়ব গণসংযোগ করেন।
গণসংযোগ শেষ করে তিনি তার নিজ বাড়ির সামনে সংক্ষিপ্ত এক জনসভায় বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন- আমি একজন বঙ্গবন্ধুর আদর্শর সৈনিক। আওয়ামীলীগ এর জন্য ছাত্র জীবন থেকেই মামলা হামলার স্বীকার হয়েছি। এতো নির্যাতনের পরেও জাতির পিতার আদর্শ থেকে পিছু পা হইনি।

নিরলসভাবে কাজ করছি সভানেত্রী এবং আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করতে। তিনি আরও বলেন- মুরাদনগরের গণ মানুষের নেতা আলহাজ্ব ইউফুস আব্দুল্লাহ হারুন (এসসিএ) এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব ম রুহুল আমিন মুরাদনগরকে একটি মডেল থানায় রূপান্তরের চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। সেই কাজের অংশীদার হতে চাই এবং মাননীয় প্রধানন্ত্রীর ঘোষিত গ্রাম হবে শহর এই লক্ষ নিয়ে কাজ করতে চাই। জাহাপুর ইউনিয়নকে গড়তে চাই মাদক এবং সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হিসেবে।