মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি থেকে: সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, শরীয়তপুর-এর নড়িয়া সখিপুর আসনের ৬ বার নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর কর্নেল (অবঃ) শওকত আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন ভেনিস আওয়াম লীগ, যুবলীগ, ছাত্রলীগ শাখা।
ভেনিস স্থানীয় একটি মসজিদে ভেনিস আওয়ামীলীগের সভাপতি শাজাহান কবির ইদ্রিস এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভেনিস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস এর সভাপতি মোহাম্মদ আলী।
আরো উপস্থিত ছিলেন- ভেনিস আওয়ামী লীগের সহ-সভাপতি কিশোর খন্দকার, যুগ্ম সম্পাদক রোমান মাল, শাহা আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল, লিয়াকত খালাসী, হাওলাদার কেয়োচ্চলা রেস্টুরেন্টের চেয়ারম্যান হান্নান হাওলাদার, চট্টগ্রাম এসোসিয়েশন ভেনিস এর সভাপতি আবদুল নাছির, মনির সরদার, যুবলীগে যুগ্ম সম্পাদক হান্নান হোসেন বাবু ছৈয়াল, সংগঠনিক সম্পাদক সোহাগ মাঝি সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন
হাফেজ জাহাঙ্গীর আলম, হাফেজ জসিম ও জনাব মুছা।