ডেস্ক রিপোর্ট: সংকটে, সংগ্রামে, অর্জনে মানবতার সেবায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ-বিদেশের মানবিক যুব সংগঠনের সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুয়েত মহানগর যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মীর তারেক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর নিজের আইডিতে এ সংক্রান্ত একটি পোষ্ট করে মীর তারেক বলেন, প্রতিষ্ঠার ৪ যুগ ধরে বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংকটে, সংগ্রামে, মানবিকতায় ভূমিকা রেখেছে। চড়াই-উৎরাই পেরিয়ে, ইতিবাচক ধারায় ফেরাতে গত বছরের ২৩ নভেম্বর সপ্তম কংগ্রেসের মাধ্যমে যার হাল ধরেছিলেন প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠপুত্র, পরিচ্ছন্ন ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত শেখ ফজলে শামস পরশ। যুবলীগকে ঐতিহ্যের ধারায় ফেরানোর পাশাপাশি হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের গুরুদায়িত্ব পড়ে নতুন এ নেতৃত্বের কাঁধে।
তিনি আরও বলেন, দায়িত্ব গহণের পর যুবলীগকে আদর্শিক জায়গায় ফেরানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শীর্ষ দুই নেতা। তাঁদের নেতৃত্বে মানবিক রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী যুবলীগ দেশবাসীর আস্থায় প্রশংসিত ও সুখ্যাতি অর্জন করায় স্বয়ং রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা নিজেও সন্তোষ প্রকাশ করেছেন।
সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাকেই এখন যুবলীগের আদর্শ হিসেবে দেখছে সংগঠনটি। অর্থাৎ অতীতের সকল বিতর্ক পেছনে ফেলে জাতির পিতার আদর্শ বাস্তবায়ণে শেখ মনির কাঙ্খিত যুবলীগ প্রতিষ্ঠা লাভের আলোর ঝলকানি এখন সংগঠনটি জুড়ে। যুবলীগের প্রতিষ্ঠাকালীন মূল উদ্দেশ্যে বাস্তবায়ণে গত ১ বছরে মানবিক রাজনীতিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়েছেন পরশ-নিখিন।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভূমিকার মতই দায়িত্বশীল ভূমিকা পালনে যুবলীগ প্রতিশ্রুতিবদ্ধ। তাই চেয়ারম্যান শেখ পরশ ও সাধারণ সম্পাদক নিখিলের দিক নির্দেশনায় মাঠপর্যায়ে সকল কর্মসূচি বাস্তবায়ণে নিরলস কাজ করেছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগের নেতৃবৃন্দ। বিশেষ করে বৈশ্বিক মহামারি করোনা সংকটে সারা দেশে যুবলীগের মানবিক কর্মকাণ্ড সকলের নজর কেড়েছে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। প্রতিষ্ঠার ৪ যুগ ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম, মানবিকতায় ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ মানবিক যুব সংগঠনে পরিণত হয়েছে।