মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ‘আপনার সময়ই আমাদের সময়- পাসপোর্ট সেবা নিন প্রবাসী সেবা কেন্দ্রে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক দুরত্ব বজায় রেখেই ১৭ জুলাই ২০২০, শুক্রবার সৌদি আরব দাম্মাম সেকেন্ড সানাইয়ায় প্রবাসী সেবা কেন্দ্র A2i – EDC অফিস উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র- এটু আই- ইডিসির মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
রিয়াদ সানাইয়া প্রবাসী সেবা কেন্দ্র শাখা পরিচালক সাংবাদিক আবুল কালাম আজাদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
প্রবাসী সেবা কেন্দ্র তোকবা অফিসের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম রুবেল, প্রবাসী সেবা কেন্দ্র দাম্মাম এর ব্যবস্থাপনা পরিচালক শরীয়তউল্লাহ শান্ত, প্রবাসী সেবা কেন্দ্র আল খোবার সুবেকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক মো: আনসার, জয়নাল আবেদীন স্বপন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: মহিউদ্দিন, শফিকুল ইসলাম রাসেল, রবিউল ইসলাম, মোহাম্মদ জহির, আজহার ব্যাপারি, আবদুল জব্বার প্রমূখ।
অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশিরা দাম্মাম সেকেন্ড সানাইয়া এলাকায় প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট রিইসু ও রি-নিউ অফিস চালু করায় আল মামল কোম্পানি ও প্রবাসী সেবা কেন্দ্রের চেয়ারম্যান মো: মনিরুল ইসলামকে ধন্যবাদ জানান।
পাশাপাশি রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাস্ট্রদূত সহ সকল কর্মকর্তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।