রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এ বছর হয়ে গেল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, কাপ্তাইয়ের এসএসসি ২০০২ ব্যাচের গেট টুগেদার-২০২০।
দেশের বিভিন্ন স্থান থেকে একই স্কুল ও একই ব্যাচের সহপাঠীরা যোগ দেন এ মিলন মেলায়। এবার ২০২০ সালের জন্য স্থান নির্বাচন করা হয়েছিল হবিগঞ্জ জেলা। সারাদিন একই বর্ণের টি-শার্ট পরে তারা নির্বাচিত জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ান, একসাথে হৈ-হুল্লোড়, আড্ডাবাজি, চা চক্র, নদীতে সাতার কাটা ও আরো নানা আয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে ব্যাচের প্রধান সমন্বয়ক নাজমুল হাসান বলেন, জীবনে বিভিন্ন পর্যায়ে মানুষ বন্ধুত্ব করে তবে স্কুল বন্ধুত্বের সাথে বন্ধুত্ব একটু আলাদা। বর্তমানে আমাদের বন্ধুরা চাকরি, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে, কাজেই বন্ধুদের মধ্যে বন্ধন সুদৃঢ় রাখতেই এই উদ্যোগ। শুধুমাত্র বন্ধুদের জন্য আমরা বছরের একটি দিন নির্ধারণ করি।

প্রসংগত, একেক বছর একেক জেলায় হয়ে থাকে এ মিলন মেলা। গত বছর হয়েছিল কুমিল্লাতে। এর পূর্বেও আরো বেশ কয়েকটি জেলায় এই আয়োজন করা হয়েছিল এবং ধীরে ধীরে বাংলাদেশের ৬৪টি জেলায় মিলন মেলা হবে বলে নাজমুল জানান।