মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: নাটক হোক সুস্থ সমাজের দর্পণ- এই স্লোগানকে সামনে রেখে সৌদিআরবের একমাত্র বাংলাদেশি নাট্যসংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কবিতা আবৃতি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ আল হোসি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
দিনের শুরুতে সকালে সংগঠনের পক্ষ থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বেলা দুই ঘটিকায় অনুষ্ঠানের প্রথম পর্বে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট আবৃতিকার, নাট্যজন কামরুজ্জামান জামানের উপস্থাপনায় কবিতা আবৃতি প্রতিযোগিতা শুরু হয়, এতে বিচারকের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি নাট্যভিনেতা মির্জা কামাল, সন্মানিত সদস্য কবি মসী সিরাজ।

কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন- রাহিল, মীম, রনক, শীতল, কমল, নিবিড়- এতে বিচারকের রায়ে প্রথম স্থান লাভ করেন- ক্ষুদে আবৃতিকার নিবিড় হাফিজ, দ্বিতীয় স্থান লাভ করে- মীম আরিফ, তৃতীয় স্থান লাভ করে রাহিল। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। অতিথি হিসাবে কবিতা আবৃতি করেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রচার সম্পাদক নাঈম রহমান, মিসেস হাফিজ, মিসেস এরশাদ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে- রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কার্যকরী পরিষদের সদস্য নাট্যভিনেতা নাজিম উদ্দিন নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আগত বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সিনিয়ার সহ সভাপতি সংগঠক ও কলামিষ্ট আহবাব চৌধুরী খোকনকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসাবে বই তুলে দেয়া হয়। একই সাথে নাট্যকার ও নাট্যজন মিলন কান্তি দের লেখা জাতিরজনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের আগামীর নতুন প্রযোজনা বাংলার মহানায়ক নাটকের এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং নাটকের নির্দেশক সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর হাতে স্ক্রিপ্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কার্যকরী পরিষদের সদস্য হাফিজুল ইসলাম পলাশ, সদস্য সাদিয়া আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট এর কৃতি সন্তান মামুনুর রাশিদ, এরশাদ আলী, আবুল খায়ের বাচ্চু, আবদুল আজিজ মাসুক, ইব্রাহিম আলী, খালেদ শাহাবুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সহযোগিতায় রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ।
অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্বাস উদ্দিন, মো: আলী মিয়া, রুবিনা সুলতানা, আফসানা সুলতানা, মিসেস আলী, মিসেস আব্বাস, মোহাম্মদ নয়ন প্রমুখ।