জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে গৌরব ৭১ যুক্তরাজ্য শাখার উদ্যোগে ইস্ট লন্ডন এর এক অভিজাত রেস্টুরেন্টে গেট টুগেদার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত অনুষ্ঠানে গৌরব ৭১ এর সহ সভাপতি নাছির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সভাপতি আবদুল রাজ্জাক মোল্লা, সহ সভাপতি নুরুল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক মামুন আল ফকির, দপ্তর সম্পাদক কবিরুল ইসলাম, অর্থ সম্পাদক হাকিম সিকদার, সাহিত্য সম্পাদক নাজমা সুলতানা নার্গিস, সহ সাহিত্য সম্পাদক উর্মি চৌধুরী এবং আরো উপস্থিত ছিলেন মামুনুর রশীদ সম্মানিত সদস্য, মাহবুবুর রহমান, সফিকুল ইসলাম, সেলিনা আকতার, উপদেষ্টা ফকির মোহাম্মদ মিলন চৌধুরী সহ বিপুল সংখ্যক অতিথিবৃন্দ।