আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক ম্যাগাজিন প্রবাস মেলা’র ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ১৫ জানুয়ারি ২০২০, বুধবার পত্রিকাটি ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে।

১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা মিষ্টি মেলা দাওয়াত রেস্টুরেন্টে প্রবাস মেলা ও সময় টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা জামাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার কমিউনিটির নেতা নুরুল আফছার বাবুল। অনুষ্ঠানে কেক কেটে প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন টিভি কাতার প্রতিনিধি অধ্যাপক আমিনুল হক, বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, গাজি টিভি কাতার প্রতিনিধি এম এ সালাম, ডিবিসি টিভি কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী, দৈনিক আমাদের সময় কাতার প্রতিনিধি কাজী শামীম, জয়যাত্রা টেলিভিশন কাতার প্রতিনিধি মোশারফ হোসেন জনি, সংবাদ কর্মী মহিউদ্দিন চৌধুরী, সংবাদ কর্মী আহসান উল্ল্যাহ সজিব, সংবাদ কর্মী নুর আলম, সিলেট ভিউ ২৪ কাতার প্রতিনিধি শুয়াইব আহমদ সহ অনেকে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা নুরুল আলম, আনোয়ারুল ইসলাম শাহ, ইসমাঈল ইমু, মালেক আহমদ, আবু ইউসুফ বাবুল, মামুন আহমদ নুর, শাহাবুদ্দিন, সেলিম রেজা, এম এ আলম বাবলু, আবদুল আলিম, আবুল হোসেন মাইনউদ্দিন, সাইফুর রহমান সবুজ, জি এম আকাশ, আবুল কাসেম প্রমুখ।