হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত প্রবাসীদের কল্যাণে নিবেদিত বিশ্বনন্দিত একমাত্র পাক্ষিক এবং অনলাইন পোর্টাল প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার সকাল সাড়ে ৭টায় কাতার এয়ারওয়েজ যোগে ঢাকা থেকে কাতারে একদিনের সফরে বাংলাদেশি সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে এসে পৌঁছুলে প্রবাস মেলা’র সিনিয়র প্রতিনিধি এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি হাকিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, কবি ও লেখক এবিএম সালেহউদ্দিন, এনওয়াইবিডিনিউজ সম্পাদক মো: নাসির, বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চোধুরী, এক্টিভিস্ট জাহাংগীর কবির, জাহাংগীর আলমসহ সাংবাদিক, লেখক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল অভ্যর্থনা জ্ঞাপন করেন।
প্রবাস মেলা সম্পাদক ১৫ দিনের যুক্তরাষ্ট্র সফরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাঙালিদের সাথে মতবিনিময় করবেন। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউজার্সী, বোস্টন, শিকাগো এবং ক্যালিফোর্নিয়ার দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
উল্লেখ্য ইতিপূর্বে শরীফ মোহাম্মদ রাশেদ ২০১৭ সালের অক্টোবরে শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন। তার সাথে প্রবাসী বাঙ্গালিরা যোগাযোগ করতে চাইলে ৯২৯-৩৩০-৮৭২৮ এই নাম্বারে কল করুন।