মোহাম্মদ রাশেদ, আম্মান, জর্ডান: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা করেছে জর্ডান দূতাবাস কর্তৃপক্ষ। আলোচনা সভায় আগামী ১৭ মার্চ থেকে বছরব্যাপী মুজিব বর্ষ পালনের নানান কর্মসূচী ও প্রবাসী বিভিন্ন সংগঠনের নেয়া বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে নেতৃবৃন্দদের সাথে আলোচনা করা হয়। আয়োজনের মধ্যে থাকবে ফুটবল, ক্রিকেট টুর্ণামেন্ট, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যেকোন সংগঠনের অনুষ্ঠানে দূতাবাসের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয় দূতাবাসের পক্ষ থেকে। দূতাবাসের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মনিরুজ্জামান ও প্রথম সচিব মোহাম্মদ বশির এর উদ্যোগে সভার আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশি কল্যাণ সমিতি, স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠন, নাট্য শিল্পী একাডেমি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, হৃদয় বাংলা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জর্ডান দূতাবাসে মুজিব বর্ষ ২০২০ বছরব্যাপি পালনে বিশেষ আলোচনা