প্রবাস মেলা ডেস্ক: বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত বই মেলায় মোড়ক উম্মোচিত হলো প্রবাসী কবি সাংবাদিক এবং সম্পাদক নাসরিন আক্তার মৌসুমী র যৌথ কাব্যগ্রন্থ ‘স্বপ্নের সাতকাহন’ দ্বিতীয় খন্ড। বারো টি রাষ্ট্রের চব্বিশজন কবিকে নিয়ে বইটি সম্পাদনা করেছেন কুয়েত প্রবাসী নাসরিন আক্তার মৌসুমী।
স্বপ্নের সাতকাহন প্রথম খন্ড ২০১৯_এ বেশ পাঠকপ্রিয়তা পাওয়ায় এবার প্রকাশিত হলো দ্বিতীয় খন্ড। এ প্রসঙ্গে নাসরিন আক্তার মৌসুমী বলেন, ‘স্বপ্নের সাতকাহন’ কাব্যগ্রন্থটি র কবিতাগুলো বেশ সহজ সরল। যা পাঠকের হৃদয়ে জায়গা করে নিবে। প্রবাসী কবিরা কাজের অবসরে যতটুকু সময় পান সেই সময়টুকুতে সাহিত্য চর্চা করে থাকেন। আর এই প্রবাসী কবিদেরকে নিয়েই রচিত হলো ‘স্বপ্নের সাতকাহন’।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আছিরন বেগম, বিশিষ্ট কবি এবং লেখক দিলু রোকিবা
কবি ও লেখক রওশন আরা রুশো, কবি, লেখক এবং সংগীতশিল্পী লিজি আহমেদ, কবি, লেখক এবং সাংবাদিক রোকেয়া দীপা, বাচিক, সংগীতশিল্পী এবং গীতিকার পলক রহমান, লেখক গবেষক প্রফেসর লুৎফর রহমান জয়, বিজ্ঞানকবি,সাংবাদিক,সমাজচিন্তক ও বিজ্ঞানবাদের দার্শনিক হাসনাইন সাজ্জাদী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, কবি সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী’র খুব শীঘ্রই নতুন আরও একটি বই প্রকাশিত হতে যাচ্ছে একশ জন কবির একশ টা কবিতা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে যৌথ কাব্যগ্রন্থ ‘বাহান্ন থেকে একাত্তর’। সুস্থ ধারায় যেন সাহিত্যে এগিয়ে যেতে পারে এই প্রত্যাশা নিয়ে নাসরিন আক্তার মৌসুমী কাজ করে যাচ্ছেন বাংলা সাহিত্যের জন্য।