প্রবাস মেলা ডেস্ক: ১৭ ফেব্রুয়ারি ২০২০, রবিবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ফরহাদ হোসেন। এসময় তিনি প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে তার প্রবাস জীবন এবং বাংলা শিল্প-সাহিত্য চর্চার নানা বিষয় নিয়ে আলোচনা করেন। আলাপচারিতার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন প্রবাস মেলা’র নির্বাহী সম্পাদক শহীদ রাজু। সাথে উপস্থিত ছিলেন প্রবাস মেলা’র রিপোর্টার মো: বাছের আলী। প্রবাস মেলা হাতে পেয়ে তিনি এর ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, বাংলা শিল্প-সাহিত্য সম্পর্কে ফরহাদ হোসেন এর আগ্রহ বহুদিনের। দীর্ঘসময় প্রবাসে থেকেও তিনি এ চর্চা অব্যাহত রেখেছেন। অমর একুশে বইমেলা-২০২০ এ ধূসর বসন্ত ও তৃতীয় পক্ষ নামে তার দুটি বই প্রকাশিত হয়েছে।