প্রবাস মেলা ডেস্ক: ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার কাতার এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে মিডিয়া ও বিজনেস ট্যুরে যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও প্রবাস মেলা’র সিনিয়র প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকনের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।
জানা গেছে, দুই সপ্তাহব্যাপী তার এ সফরকালে তিনি নিউইয়র্ক, শিকাগো, বোস্টন, লসএঞ্জেলস সহ বিভিন্ন স্থানে অবস্থিত সেখানকার বিভিন্ন প্রবাসী, ব্যবসায়ী এবং মিডিয়া ব্যক্তিত্বের সাথে বেশ কয়েকটি মিটিং-এ অংশগ্রহণ করবেন।
তার এই সফর যাত্রায় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।