জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাস থেকে এন আইডি কার্ড প্রদান এবং যুক্তরাজ্য থেকেই বাংলাদেশে ভোট প্রদানের ব্যবস্থা করার যে উদ্যোগ নেয়া হয়েছে তাকে স্বাগত জানিয়েছে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল (যুক্তরাজ্য) । লন্ডন থেকে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন কানেক্ট বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই এই দাবী গুলো নিয়ে আমরা কাজ করছিলাম । বাংলাদেশ সরকারের মন্ত্রী পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদের আলাপ আলোচনা অব্যাহত ছিল , তারই পরিপ্রেক্ষিতে সরকারের এই সিদ্ধান্তকে আমরা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করি । আমরা আশা করছি প্রবাসী বাংলাদেশিরা এতে করে অনেক উপকৃত হবেন । পর্যায়ক্রমে আগামীতে আমরা প্রবাসীদের অন্যান্য সমস্যা গুলো সরকারের কাছে তুলে ধরবো । আমরা আশা করছি কানেক্ট বাংলাদেশের দাবিগুলো সরকার গুরুত্বের সাথে বিবেচনা করে সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করবে ।
বিবৃতিদাতারা হলেন, কানেক্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য আবু তাহের গিয়াস উদ্দিন আহমেদ খিজির, সৈয়দ আব্দুল মাবুদ, ডা: গিয়াসুদ্দিন আহমেদ, মো: নুরল আমিন ও ডা: মাহামুদুর রহমান মান্না, সদস্য সচিব, যুক্তরাজ্য শাখা, কানেক্ট বাংলাদেশ।