সৈয়দ মামুন হোসেন, বাহরাইন প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক ফোরাম, বাহরাইন এর উদ্যোগে ১৩ ফ্রেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া শ্যামল মায়া সচেতনতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার ৯ ফ্রেব্রুয়ারি ২০২০ রাতে মহারক একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বশির আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির মজুমদার সাংগঠনিক সম্পাদক সৈয়দ মামুন হোসেন, নাজির আহমেদ, শরিফুল ইসলাম, আলামিন সহ আরো অনেকে।
সভায় সচেতনামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বাস্তবায়ণের সবশেষ অগ্রগতি এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ১৩ ফেব্রুয়ারি ২০২০ বাহরাইনের রাজধানী মানামায় ডিলমন ইন্টারন্যাশনাল হোটেলে বাংলাদেশ সাংবাদিক ফোরাম, বাহরাইন এর পক্ষ থেকে সচেতনামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং বাহরাইন সরকারের পক্ষ থেকে লেবার মিনিষ্ট্রর, এল এম আর এ ও ইমিগেশনের প্রতিনিধি থাকার কথা রয়েছে।