প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরমা গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক। এসময় তিনি প্রবাস মেলা’র কলা-কুশীলদের সাথে তার জীবনবোধের নানা বিষয় নিয়ে আলাপ করেন। আলাপচারিতার শেষে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ। এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক রবিউল আলম বাবুল, অর্থ-সচিব আনোয়ার হোসেন, ফটোগ্রাফার শাহীন, অধিকার নিউজ এর স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনি ও প্রবাস মেলা’র নির্বাহী সম্পাদক শহীদ রাজু।
উল্লেখ্য, জনাব আব্দুর রাজ্জাকের জন্ম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়। পেশায় ব্যবসায়ী হলেও চিন্তাচেতনায় তিনি একজন দানশীল ব্যক্তিত্ব। তিনি সজ্জন ক্লীন ইমেজের মানুষ। ব্যক্তিগত জীবনে তিনি নীতিনিষ্ঠ মননশীলতা ধারণ করে চলছেন আজীবন। পেশাদার শিক্ষক না হয়েও তিনি আলোকিত মানুষ গড়ে চলছেন অবিরত। নিভৃতচারী ও প্রচারবিমূখ জনাব আব্দুর রাজ্জাক নিষ্ঠা, সততা, নৈতিকতা ও পরিশ্রমী ব্যক্তিত্বের এক উজ্জল দৃষ্টান্ত।