প্রবাস মেলা ডেস্ক: ৮ ফেব্রুয়ারি শনিবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (সেন্টার ফর এনআরবি)’র ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ- ২০২০’ উদ্বোধন করা হয়েছে।
সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া, ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কূটনীতিক তালাত খলিফি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে সেন্টার ফর এনআরবি অ্যাওয়ার্ড ২০২০ প্রদান করা হয়।