নাজমুল ইসলাম মকবুল, সিলেট: জাপান বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাপান-বাংলা পিস ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার, বিবেক বার্তা সম্পাদক, লেখক গল্পকার পি.আর প্ল্যাসিডের মাতা রোজা রিবেরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক জাকির হোসেন কয়েছ, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী মো: শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন প্রমূখ।
তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত স্বজন শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।