মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ উদ্যোগে রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-১২অনুষ্ঠিত হয়েছে।
এনটিভি সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলপনা ইয়াসমিন ওয়াজেদ এর সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন বীথীর সঞ্চালনায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন এন টিভি দর্শক ফোরামের সৌদি আরব শাখার সভাপতি অধ্যাপক আ.ক.ম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ মিজানুর রহমান কমল, গাজী সাঈদ,ফারুক হোসেন,তাজুল ইসলাম গাজী

আমন্ত্রিত অতিথিদের মধ্যে সূচনা বক্তব্য রাখেন, এন টিভি সাংস্কৃতিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি এলমিস ফাতেমা চৌধুরী এ্যাপলো, স্বাগত বক্তব্যের রাখেন এন টিভি সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মিসেস জিনিয়া সবুর, ফোরাম সহ সভাপতি রিনা কিরন।
অনুষ্ঠানের সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সৌদি আরব এন টিভি প্রতিনিধি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চাঁন তিনি সকলের সহযোগিতায় প্রবাসে আনন্দ বিনোদনে এনটিভির এমন আয়োজন অব্যহত রাখার কথা ব্যক্ত করেন।
রিয়াদের খ্যাতনামা এনটিভি শিল্পীরা গান, নিত্য, ফ্যাশন শো মঞ্চস্থ করে, এতে বিপুল সংখ্যক প্রবাসী পরিবার আনন্দে মেতে উঠেন।
এনটিভি ফোরামের পক্ষ থেকে চারজন গুনী সাংস্কৃতিক ব্যক্তি কে আজীবন সম্মাননা কেস্ট দেয়া হয়, অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বরাবরে মত অনুষ্ঠানের স্পন্সর রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার এর এমডি আবদুল্লাহ আল মামুন, ফয়সাল সিসি টিভির জিএম ফয়সাল, প্রাণের রিয়াদের এ্যাসিসট্যান্ট ম্যানেজার ইসমাইল হোসেন প্রবাসে এনটিভির এমন আয়োজনে নিয়মিত সাথে থাকার কথা জানান।
এনটিভি দর্শক ফোরামের সৌদি আরবের বিভিন্ন প্রদেশ কমিটির নেতৃবৃন্দরা ও প্রাণবন্ত এ আয়োজনে অংশ নেন। গভীর রাত পর্যন্ত চলে এ আয়োজন। অনুষ্ঠানে আগত বিশিষ্ট জনেরা তাদের মতামত তুলে ধরে প্রবাসে কিংবা দেশে এনটিভির বিনোদনমূলক কাজের প্রশংসা করেন। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠক ও অনুষ্ঠান নির্মাতা- মমতাজ উল আলম তাজ, জামশেদ রানা, আবদুস সালাম কিরন ও সালাহউদ্দিন।