হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: স্বদেশ ফোরাম নিউইয়র্ক ও জালালাবাদ ল’ সোসাইটির সাধারণ সম্পাদক ছড়াকার এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী আগামী ৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার সকাল ১১.৪০ মিনিটে এমিরাত-এর ফ্লাইটে নিউইয়র্ক থেকে স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি দেশে তিন সপ্তাহ অবস্থান করবেন। তার শারীরিক সুস্থ্যতার জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, তিনি সিলেট সাহিত্য পরিষদ ও ছড়া পরিষদ, সিলেট-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাহিত্য সাময়িকী ‘জীবন মিছিল’-এর সম্পাদক। তিনি শিশু সংগঠন শাপলা কুঁড়ির আসর ও চাঁদের হাট-এর সাথেও জড়িত ছিলেন। একজন সফল সংগঠক হিসেবে সকল মহলে সুপরিচিত। শিশু সাহিত্য নিয়ে লেখালেখি করছেন সেই শৈশববেলা থেকেই।
তিনি ছাত্র জীবনে সিলেট এমসি কলেজের বার্ষিকী সম্পাদক ছিলেন। সিলেট জেলা আইনজীবি সমিতির লাইব্রেরী সম্পাদক ও কার্যকরী সদস্যও ছিলেন। তিনি সাংবাদিকতায়ও জড়িত ছিলেন। তার ৮টি বই বের হয়েছে নিধিরাম সর্দার (ছড়াগ্রন্থ), রাজার চোখে বানের পানি (গল্প গ্রন্থ), স্মৃতির ক্যানভাসে (স্মৃতিচারণমূলক ছড়াগ্রন্থ), কোলাব্যাঙের বিয়ে (ছড়াগ্রন্থ), ভোরের সৃজনে (কাব্যগ্রন্থ), যত দূরে যাই (কাব্যগ্রন্থ), কাকতাড়ুয়ার ভয় (ছড়াগ্রন্থ) ও ইলিক ঝিলিক রোদের হাসি (ছড়াগ্রন্থ)। ২০২০ এর বইমেলায় আসছে গল্পগ্রন্থ ‘পোড়াবাড়ি‘। সাদা মনের মানুষ হিসেবে সকলের প্রিয় দেশ-প্রবাসে। আড্ডাপ্রাণ সুফিয়ান আহমদ চৌধুরী ভালোবাসায় কাছে টেনে নেন অতি সহজেই। এজন্য দেশ-প্রবাসে ঘিরে জমে ওঠে আড্ডা। ছড়া নিয়েই কাটছে তার জীবন চলার পথ। পাশাপাশি কবিতা-গল্প অন্যান্য বিষয় নিয়েও লিখেনে তিনি। প্রবাসের কঠিন জীবনেও লেখালেখি নিয়ে আছেন নিরন্তর। দেশ- প্রবাসের পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করছেন তিনি।