মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের কারামায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধু রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন হয়।
দীর্ঘ ৭ বছরেরও অধিক সময় বাংলাদেশি লেবার ভিসা বন্ধ থাকায় বিপাকে আছে আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি তরুণ উদ্যোক্তারা। কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠান চালু করলেও সেখানের ভিন দেশি শ্রমিক নিয়োগ দিতে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে। ফলে ব্যবসা বাণেজ্যের প্রসার হচ্ছেনা। সংকুচিত হচ্ছে বাংলাদেশিদের জন্য আমিরাতের শ্রম বাজার। কোন কোন ব্যবসায়ী নিজ উদ্যোগে সীমিত আকারে বিভিন্নভাবে ভিসার ব্যবস্থা করলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। তবুও থেমে নেই বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের প্রচেষ্টা।
ফিতা কেটে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলী হাসান। বিশেষ অতিথি ছিলেন শেখ জসিম, মুরাদ চৌধুরী, খলিল, সাইদুর, ওমর শরিফ ও ইলিয়াস রাসেদ।

প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী আসরাফ চৌধুরী বলেন, বাংলাদেশ সরকারের উচিৎ আমিরাতের শ্রমবাজারের প্রতি আন্তরিকতার সহিত কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা। যাতে করে আমরাদের দীর্ঘ ৭ বছর ধরে চলা লেবার ভিসার সমস্যার সমাধান হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আজিম চৌধুরী ও সাবাব চৌধুরী।
উপস্থিত কমিউনিটি ব্যক্তিরা নতুন এই প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে অমিরাতের বিভিন্ন প্রদেশের বহু প্রবাসী বাংলাদেশি সহ অনেক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
শেষে আগত অতিথিরা নৈশ ভোজে যোগ দেন। নৈশ ভোজে প্রায় ৫০০ শতাধিক প্রবাসী উপস্থিত ছিল ।