আবু তাহের মিয়াজী, দোহা, কাতার:২২ জানুয়ারি ২০২০ বুধবার ঢাকা থেকে প্রকাশিত দেশের এবং প্রবাসের জনপ্রিয় পত্রিকা পাক্ষিক ‘প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে কাতার আলখোর কেক কেটে অনুষ্ঠানটি পালন করা হয়।

কাতার আলখোর অটোম্যান প্যালেস রেস্টুরেন্টে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ছোট করে আনন্দঘন মুহূর্তে কেক কেটে জনপ্রিয় প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। প্রবাস মেলা’র নিয়মিত লেখক আবু তাহের মিয়াজী আনুষ্ঠানিকভাবে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কাতার প্রবাসী প্রবাস মেলার নিয়মিত পাঠক, সাইদুল ইসলাম, খাইরুল ইসলাম খাঁন, মাসুদ আলোম, তাহসিন সহ আরো অনেকে।