রানা সাত্তার, চট্টগ্রাম: ০২-০৪ বিশ্বব্যাপী একটি অনলাইন ভিত্তিক ফেইসবুক গ্রুপ। এখানে একই ব্যাচের সাথে এসএসসি-০২ ও এইচএসসি-০৪ পাস করা সকল বন্ধু। বন্ধুত্বের জয় প্রমাণ করতে এই গ্রুপ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকে। ‘হ্যালো কার ক্রিকেট টুর্ণী’ তারই একটি অংশ।
২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার এই ‘হ্যালো কার “ক্রিকেট টুর্ণী’ টুর্নামেন্টে ২০২০ এ অংশগ্রহণকারী আরেকটি দল মোঘল ওয়ারিয়র্স এর জার্সি উন্মোচন করা হয়েছে। মোঘল ওয়ারিয়র্সসহ উক্ত টুর্নামেন্টে ১২টি দল অংশ নিয়েছে বলে জানা যায়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় চট্টগ্রামের কৃতি সন্তান ইয়াছির আরাফাত, বিপিএল রাজশাহী দলের ব্যাটসম্যান ইরফান শাকুর, মোগল ওয়ারিয়র্স এর স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন নওশাদ , ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: মাহফুজ রানা। কামরুল ইসলাম, মিটু লিপি সহ মোগল ওয়ারিয়র্স এর সকল খেলোয়াড়।
এসময় টুর্নামেন্টকে ঘিরে দলের ম্যানেজার মাহফুজ রানা বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ০২-০৪ পরিবারকে এতো সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। আমাদের দল মোগল ওয়ারিয়র্স এর সকল খেলোয়াড় ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখি। সবাইকে খেলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিজয়ের চেয়ে অংশগ্রহণ কে বড় চোখে দেখছি আমরা। সবাই আসবেন একটা দিন বন্ধুরা মজা করে কাটাবো।
অনুষ্ঠানে মোগল ওয়ারিয়র্স এর অফিসিয়াল পার্টনারদের নাম হিসেবে ডি মার্ট দলটির প্রধান পৃষ্ঠপোষক, আরো পৃষ্ঠপোষকতা করছে আলফা ইন্টারন্যাশনাল, এস এস কম্পিউটার, ত্রিভুজ, ফেইসফুড, অরো জুয়েলার্স, শাহপীর ট্রেডার্স ও বেভারলী আইল্যান্ড।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার আনোয়ারা মেরিন ফিশারিজ একাডেমি স্টেডিয়ামে হ্যালো করা ক্রিকেট টুর্ণী ২০২০ চট্টগ্রাম এর উদ্বোধনী আগ্রাবাদ ইউনাইটেড বনাম রাইনুস এর ম্যাচ দিয়ে শুরু হবে হ্যালো কার ক্রিকেট টুর্ণী। উক্ত খেলার প্রস্তুতি ও আয়োজন সকাল ৭টা থেকেই শুরু হবে বলে জানা যায়।