মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি : প্রাচীন সভ্যতার পাদপীঠ এবং ইউরোপের অন্যতম শিল্পোন্নত গুরুত্বপূর্ণ দেশ ইতালিতে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভি’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্বের শীর্ষ পর্যটন নগরী ইটালির ভেনিসে হোটেল কলম্বো’র হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভেনিস বাংলা প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে রোম ও মিলান থেকে আগত সাংবাদিকবৃন্দ এবং ভেনিস প্রবাসী স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশাল এক কেককাটা ও শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে এক আনন্দঘন পরিবেশে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আহবায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াতের পর স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভি’র ইতালি প্রতিনিধি মেজবাহ উদ্দিন আলাল। এরপর একে একে ইতালিয়ান এবং স্থানীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রাণবন্ত আনন্দঘন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি জমির হোসেন, এস টিভি মিলান প্রতিনিধি নাজমুল হোসেন, এডভোকেট আলবের্তো বাস্তেরি(সাবেক অনারারী কনসাল জেনারেল), পুলিশ কর্মকর্তা মাসসিমো বুসো, ইউরো বাংলাদেশ রিসার্চ সেন্টার ফর ভিশন ‘৪১ এর প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, ভেনিস কা’ ফসকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. সৌরদাশ গুপ্ত, ইঞ্জিনিয়ার সেজুতি দাশগুপ্ত, গাজী এস,এল কোম্পানি চেয়ারম্যান সফিক গাজী, এ,এন,এম কোম্পানি চেয়ারম্যান আবদুল কালাম আজাদ।
ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন ঢালী, সহ-সভাপতি, আবু তাহের ঢালু, খুরশেদ মাঝি, কিশোর খন্দকার আবদুল কাসেম সিকদার।
বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব সিদ্দিকুর রহমা ন বকুল, সাঈদ হোসেন, ভেনিস বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ও বিশিষ্ট ব্যবসায়িক সায়েমা জামান তিশা।
আরো শুভেচ্ছা বক্তব্য,ভেনিস আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, আকবর হোসেন, শাহাআলম হাওলাদার, রোমান মাল, ভেনিস বিএনপির প্রধান উপদেষ্টা সামীম দেওয়ান, নেয়াখালী ফেডারেশন ভেনিস সভাপতি, কামাল হোসেন , ভেনিস আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোক্তা মোল্লা, সোহানুর রহমান উজ্জ্বল,আজাদ খান। ভেনিস আওয়ামী যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি, মোস্তফা ছৈয়াল কালু,ভারপ্রাপ্ত সাধরণ সম্পাদক সজিব মুন্সি,মুক্তিযুদ্ধোর সন্তান নয়ন ছৈয়াল, বি,এনপির মোতালেব, রফিকুজ্জান ঠাকুর, তিরিভিজ বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল, বৃহওর কুমিল্লা সমিতির কো- আহবায়ক শরীফুল আলম মৃধা, নরসিংধী জেলা সমিতি ভেনিস উপদেষ্টা বিল্লাল হোসাইন, ভেনিস ছাএলীগের সভাপতি, আরিফ হাওলাদার, সাধারণ সম্পাদক রোমান, প্রমুখ।
অনুষ্ঠাননের সার্বিক সহযোগিতায় ছিলেন গাজী এস,এল,আর কোম্পানি, ছি,এন,বি,এস আর কোম্পানি, এ,এন, এম ইন্টারন্যশনাল কোম্পানি,ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি ।
পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।