প্রবাস ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারার সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউণ্ডেশনের মাসিক বৈঠক ও আলোচনা সভা সম্পন্ন।
শুক্রবার দিবাগত রাত ১১ টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বি.এম.ডাব্লিউ ফজর আল-মদিনা হোটেল হলরুমে অত্র সংগঠনের এর সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তারেক এর সঞ্চালনায় ও জালাল উদ্দিন জানুর সভাপতিত্বে ফাউণ্ডেশন এর সদস্য হাফেজ আলমগীর এর পবিত্র কোরআন থেকে তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় সংগঠনের সভাপতি জালাল উদ্দিন জানু জানান, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে গতিশীল সংগঠনে পরিণত করতে হবে। তিনি আরো বলেন, সব কাজে ঐক্যবদ্ধ থাকলে আমরা একটি সুন্দর আগামী গড়তে পারব। আগামী প্রজন্মকে দিতে পারবো সুন্দর একটি সমাজ। তাছাডা সংগঠন কমিটির স্থায়িত্বকাল শেষ হওয়ায় বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউণ্ডেশনের পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণার পর মাননীয় সভাপতি জালাল উদ্দিন (জানু) বলেন, আমি সংগঠনের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই, আপনাদের সহযোগিতায় আমরা এতদূর এসে পৌঁছেছি। সেই সাথে সবার সম্মতিক্রমে মাননীয় উপদেষ্টা হাফেজ মোজ্জামেল ও মোহাম্মদ ইলিয়াস ও রানা সাত্তার এর হাতে সংগঠনের সম্পূর্ণ দায়িত্ব হস্তান্তরসহ এবং অতিশীঘ্রই নতুন কমিটি ঘোষণা করার দায়িত্ব দেওয়া হয়।
এসময় সিনিয়র উপদেষ্টা মোজাম্মেল বলেন, চলমান সমাজে বিরোধ বা দ্বন্দ্ব থাকবেই আর সেটা নিয়ে আমাদের থেমে থাকলে চলবেনা। এর সমাধান করা সকল সমস্যা কে পিছে ফেলে রেখে শত বাধা-বিপত্তি পেরিয়ে সমাজের জন্য কিছু করতে পারাটাই সঠিক নেতৃত্বের কাজ। তিনি আরও বলেন, সংগঠনের সঠিক নেতৃত্বের মাধ্যমে ঐক্য, সৌহার্দ্য-সম্প্রীতি বাড়বে বলে আমি বিশ্বাস করি। সংগঠন কে এগিয়ে নেওয়া সঠিক নেতৃত্বের কাজ। তিনি আরও বলেন, সংগঠনের সঠিক নেতৃত্বের মাধ্যমে ঐক্য, সৌহার্দ্য-সম্প্রীতি বাড়বে বলে আমি বিশ্বাস করি।